সারাদেশ

টঙ্গীবাড়িতে ৬ জুয়াড়ি গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলার মিতারা গ্রামে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নূর ইসলাম শেখ, শফিকুল ইসলাম জোয়ারদার, মজনু শেখ, খোরশেদ আলম জোয়ারদার, দ্বীন ইসলাম মৃধা ও হুমায়ুন শেখ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি

পরে শুক্রবার (১৮ নভেম্বর) ৬ জুয়াড়িকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলহাজতে প্রেরন করা হয়েছে।

টঙ্গীবাড়ি থানাধীন দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেওয়ান রমজান আলী জানান, গোপন সংবাদে ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা দিঘীরপাড় ইউনিয়নের মিতারা গ্রামে সুমন শেখের বসতঘরে অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুন: পাকিস্তানে মিনিবাস খাদে, নিহত ২০

এ সময় সুমনের দু'চালা ঘরে তাস দিয়ে জুয়া খেলার সময় উল্লেখিত ৬ জুয়াড়িকে আটক করা হয়।

তদন্ত কেন্দ্রের এএসআই মোস্তাফিজুর রহমান জানান, অভিযানকালে ৬ জুয়াড়ির কাছ থেকে নগদ ৩ হাজার ২৪০ টাকা ও তাস জব্দ করা হয়।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজুর পর শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা