সারাদেশ

ঈশ্বরগঞ্জ সুহৃদের পঞ্চম বর্ষপূর্তি উদযপান

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ : দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ইউনিট গঠনের পাঁচ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। হেমন্তের তৃতীয় দিন গত ১৮ নভেম্বর (শুক্রবার) নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে সুহৃদরা।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি

দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ঈশ্বরগঞ্জে যাত্রা শুরু করে ২০১৭ সালের ১৮ নভেম্বর। নানা সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে সুহৃদরা সমাদৃত এলাকায়। সুহৃদ সমাবেশের ইউনিটটি প্রতিবছর বর্ষপূর্তি বর্ণিল আয়োজনে উদযাপন করেন।

পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে গত শুক্রবার বেলা ১১ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সুহৃদ সমাবেশের ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান আকন্দ হলুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান, সমকালের ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানার উপ-পরিদর্শক সাদী মোহাম্ম। আরও উপস্থিত ছিলেন সুহৃদ রুহুল আমিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাকীম, সাহিত্য সম্পাদক মামুন মাশরেকী, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান সৌরভ প্রমুখ। আলোচনা শেষে কেককাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।

আরও পড়ুন: পাকিস্তানে মিনিবাস খাদে, নিহত ২০

অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, সুহৃদের সব ভালো কাজের সঙ্গে থাকবে প্রশাসন। সামাজিক উদ্যোগে থাকবে সহযোগিতা। মানবিক কাজ দিয়ে সুহৃদদের মাধ্যে পাঠক প্রিয় সমকাল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা