সারাদেশ

সিলেট বিভাগের ৩ জেলায় পরিবহন ধর্মঘট

সান নিউজ ডেস্ক: মহাসড়কে থ্রি হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধে সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

আরও পড়ুন: ট্রুডোর ওপর ক্ষেপলেন শি জিনপিং!

আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) শুরু হবে সিলেট জেলায়। শুক্রবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া দুদিনের ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হন।

এদিকে বিএনপির অভিযোগ, আগামীকাল বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত। পুরো বিভাগে ধর্মঘট বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটা বোঝার বাকি নেই, কারা কী জন্য ধর্মঘট আহ্বান করেছে। কিন্তু তারা জানে না কায়দা করে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।

সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন জানান, ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করতে পারবে না সরকার। সমাবেশ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সিলেটে যাবেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ট্রলার ও স্টিল বডি নৌকা দিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন।

আরও পড়ুন: আমরা গণমাধ্যমের সহায়তা চাই

যদিও বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ বেশ কয়েকটি দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, পাথর কোয়ারি চালু, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা