সারাদেশ

পুনাক আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজনে ‘সুস্থ দেহ সুন্দর মন, সফল জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলার লৌহজং উপজেলার হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প হয়।

আরও পড়ুন: মানুষের আয় বেড়েছে

এতে ৪০ বিশেষজ্ঞ ডাক্তার প্রান্তিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে, জেলে, ভূমিহীন প্রায় এক হাজার নারী ও পুরুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আমিনা রহমান মুন্নী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮৫

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল- মামুন বিপিএম পিপিএম, সিভিল সার্জন ডাঃ মো. মঞ্জুরুল আলম, লৌহজং উপজেল নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (অবস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আক্তার হোসেন বাপ্পি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশীদ সিকদার সহ অনান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা