সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

রাকিব হাসনাত, পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (৩৪) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে উপজেলার মুলাডুলি হাইওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

আরও পড়ুন: দেশে আরও ২ জনের মৃত্যু

স্থানীয়রা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে মুলাডুলি হয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন নিহত জয়নাল। তাকে বহনকারী মোটরসাইকেলটি মুলাডুলি শেখ পাড়া এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক আসা একটি বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় পাকশী হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, বুধবার দুপুরের দিকে দুর্ঘটনার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পরে থাকা মরদেহটি উদ্ধার করি। পরিচয়পত্রে নিশ্চিত হওয়া যায় তিনি পুলিশ সদস্য।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করার জোড় তৎপরতা চলছে। নিহতের ব্যাগ থেকে পরিচয়পত্র পাওয়ার পর তার পরিবারকে খবর দেওয়া হয়েছিলো। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সন্ধার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা পক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা