ছবি অভিযুক্ত আনিস সরকার
সারাদেশ

যুবদল নেতার ভাইয়ের বিরুদ্ধে সম্পতি আত্মসাতের অভিযোগ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অসুস্থ বোন ও তার স্বামীর ৯৫ শতাংশ জমি অবৈধ ভাবে কৌশলে পাওয়ার নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে বড় ভাই আনিসুর রহমান সরকার ওরফে আনিস দালালের বিরুদ্ধে। মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

এ বিষয়ে মুন্সীগঞ্জ থানা ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া সদর উপজেলার দক্ষিণ চরমসুরা এলাকার আব্দুর রেজ্জাক মাদবরের ছেলে।

অভিযুক্ত আনিসুর রহমান সরকার সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নুরদ্দিন সরকারের ছেলে এবং সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক সরকারের বড় ভাই। স্থানীয়ভাবে আনিসকে আনিস দালাল হিসেবেই সবাই চেনেন। আনিসের মূল পেশা জাল-জালিয়াতি করে মানুষের জমি দখল করে ব্যবসা করে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায়,বাচ্চু মিয়া দীর্ঘদিন সৌদি আরবের ছিলেন। ২০২০ সালে প্রবাস থেকে দেশে আসার পরে তিনি স্ট্রোক করে অসুস্থ অবস্থায় আছেন। এতে তার এক পা, এক হাত প্যারালাইজড হয়ে যায়। কয়েক মাস হাসপাতালে ভর্তি থাকতে হয় তাকে। সে সময় চিকিৎসা ও সংসার চালাতে গিয়ে অর্থ সংকটে পরে বাচ্চুর পরিবার। সে সুযোগটা কাজে লাগায় বাচ্চুর স্ত্রী, নুরজাহান বেগমের বড় ভাই আনিস সরকার। তাদের ভুল বুঝিয়ে চরমসুরা মৌজার আর এস ৪২১৫, ৪২০৮, ৪২১৬ দাগ থেকে ২০২১ সালের ২৩ মে আনিস সরকার ৯৫ শতাংশ জমির পাওয়ার নেন।

আরও পড়ুন: দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

ভুক্তভোগী বাচ্চু মিয়া বলেন, আমার কাছ থেকে যে জমি গুলো নেওয়া হয়েছে সেগুলোর দাম কম করে হলেও ৪০-৪৫ লাখ টাকা হবে। আনিস জমি বিক্রি করে আমাকে টাকা পরিশোধ করার কথা বলেছিল। ভোগ-দখলে জায়গা কৌশলে নেয় সে। সেখান থেকে গত এক বছরে দুই ব্যাক্তির কাছে আনিস ৭৬ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে । অবশিষ্ট দামি জমি আনিস সরকার তার স্ত্রী সুরাইয়া বেগমের নামে করে দিয়েছে। আমরা টাকা চাইতে গেলে আমাদের কে মারধর, গালিগালাজ এবং ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। টাকা কিভাবে নিব সেটি দেখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে আনিস।

বাচ্চু মিয়ার স্ত্রী নুরজাহান বেগম বলেন, সংসারে আয়-রোজগারের কেউ নেই। অসুস্থ শাশুড়ি, স্বামী, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এই জায়গা বিক্রির টাকা আমাদের শেষ ভরসা ছিল। সেটিও আমার ভাই আনিস সরকার আত্মসাতের চেষ্টা করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। সে জন্য বিভিন্নভাবে হামলা-মামলার ভয় দেখানো হচ্ছে। সংসারের এই দুঃসময়ে আমরা প্রশাসনের সহযোগিতায় আমাদের জমি অথবা জমি বিক্রির টাকা চাই, নয়তো রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। অভিযোগের বিষয়ে আনিস সরকারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আনিস সরকারের মুঠোফোন একাধিক বার যোগাযোগের চেষ্টা করলে,তিনি ফোন রিসিভ করেন নি।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আবুল কালাম আজাদ বলেন,বাচ্চু মিয়ার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়। মানবিক দিক বিবেচনা করে বাদি-বিবাদি উভকে গত শনিবার কাগজপত্র সাক্ষ্য-প্রমাণ নিয়ে ডিবি অফিসে আসতে বলি। সেদিন বাদীপক্ষ হাজির হলেও আনিস সরকার আসেনি। তার মুঠোফোনটিও বন্ধ রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা