মিনি ক্যাসিনো থেকে ৬ মোটরসাইকেল আটক
সারাদেশ

মিনি ক্যাসিনো থেকে ৬ মোটরসাইকেল আটক

গিয়াস উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মিনি ক্যাসিনো থেকে জুয়া খেলা অবস্থায় জুয়াড়িদের ৬টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ বেশ কিছু টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

বুধবার (১৯ অক্টোবর) বিকালে এ আটকের ঘটনাটি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব গ্রিয় দাশ। এর আগে গতকাল সন্ধ্যা ৭ টার দিকে চরজব্বর থানার ওসি (তদন্ত) জয়নালের নেতৃত্বে চরবাটার ইউনিয়নের আলা উদ্দিন মিয়ার পজেক্ট থেকে এসব মোটরসাইকেল আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বিএডিসি সংলগ্ন সরকারি খাস জমির একটি বাগানে ওই এলাকার স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় চলে এ ক্যাসিনো। তারা অভিযোগ করে আরও বলেন, যারা এ ধরনের জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওসি (তদন্ত) জয়নালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গিয়ে কাউকে না পেয়ে সেখানে অবস্থানরত গাড়ি গুলো থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, আটক মোটরসাইকেল গুলো জুয়াড়িদের কিনা তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ৬টি মোটরসাইকেল ছাড়া আর কিছু জব্দ করা হয়নি বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা