সারাদেশ

রাস্তা থেকে গৃহিনীর লাশ উদ্ধার

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তার পাশে থেকে মালা বেগম (৩২) নামে এক গৃহিনীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার জগৎপুরা গ্রামের তারা মিয়ার মেয়ে এবং একই গ্রামে দেলোয়ার হোসেনের স্ত্রী।

মঙ্গলবার(১৮ অক্টোবর) গভীর রাতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় এই নারীকে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থান এর পাশে থেকে উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

ভূঞাপুর থানা ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত মালার সাথে তার স্বামীর সাথে কিছু দিন যাবৎ মতোবিরোধ থাকার কারণে সে তার বাবার বাড়ীতে থাকতো। গত ৫দিন আগে তার ভাইয়ের বাসায় যান গাজিপুরে। সেখান থেকে বাড়ী ফেরার জন্য মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ট্রাক যোগে ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে পৌছে।

সিএনজি যোগে গ্রামের বাড়ী জগৎপুরা গ্রামে যাওযার জন্য রওনা হয়। রাত্রি ৩টার দিকে ভূঞাপুর-তারাকান্দা সড়কের তাড়াই নামক স্থানে সড়কের পাশে লাশ পড়ে থাকা দেখে পুলিশে সংবাদ দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৃত কিনা নিশ্চিত হওয়ার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মাহমুদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় মালাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, তাকে হত্যার উদ্দেশ্য আঘাত করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বামনহাটা গ্রামে সিএনজি চালক মোবারক (২৮) কে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা