জুয়ার আসর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সারাদেশ

জুয়ার আসর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় জুয়ার আসর থেকে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের নাম তৌহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রোববার রাতে তাকে একটি জুয়ার আসর থেকে চাটখিল থানার পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন : প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির। তিনি বলেন,তাকে একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে জুয়া আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা