সারাদেশ

বোয়ালমারীতে বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে দিনে দুপুরে তিন বাড়ি এবং ভোরে এক ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।

আরও পড়ুন: প্রশ্নফাঁস, মাউশির কর্মকর্তা গ্রেফতার

জানা যায়, সোমবার (২৫ জুলাই) ভোর পাঁচটার দিকে বোয়ালমারী পৌরসভার স্টেশন রোডের মৃধা ফার্মেসিতে চুরির ঘটনা ঘটে। চোর সার্টারের তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে সিন্দুকের তালা ভেঙে দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পৌরসভার সিসিটিভি দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে রোববার গোহাটা রোডে অবস্থিত কাজী ফারুকের মালিকানাধীন ভবনের তিন ফ্ল্যাটে দিনে দুপুরে চুরি হয়েছে। ওই ভবনের তিন তলার একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া মিম পারভীন বলেন, রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে বাসা থেকে বের হয়ে এক ঘণ্টা পরে বাসায় ফিরে আসি। বাসায় এসে দেখি ঘরের দরজার তালা ভাঙা। ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।

আরও পড়ুন: বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ইলনের

একই ভবনের দুই তলায় ভাড়া থাকেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক মো. ফরহাদ হোসেন। তার ঘরের দরজার তালা ভেঙে ওই দিন একই সময়ে ভরি খানেক ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোর। ফরহাদ হোসেনের সামনের ভাড়াটিয়া মহসীন মিয়ার বাড়িও একই দিন একই সময়ে চুরি হয়েছে বলে জানা গেছে। পুলিশ এখন পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা