ছবি: প্রতীকী
সারাদেশ

৫০ লক্ষাধিক টাকার হেরোইনসহ গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫০ লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গাড়াদিয়া গ্রামের হামেদা বেগম (২৯) এবং তার সহযোগী সদর উপজেলার মিতরা গ্রামের জসিম উদ্দিন (৩২)।

আরও পড়ুন: প্রশ্নফাঁস, মাউশির কর্মকর্তা গ্রেফতার

সোমবার (২৫ জুলাই) সকালে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলায় হেরোইনের ব্যবসা করে আসছিলেন হামেদা বেগম। এর আগেও মাদকসহ তিনি গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তার সহযোগী হিসেবে কাজ করেন জসিম। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে হামেদার বাড়িতে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় তার বাড়ি থেকে ৫০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা। এ সময় হামেদা ও জসিমকে ওই বাড়ি থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে হেরোইন বিক্রির তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেফতার হামেদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধী। গ্রেফতার দুজনের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা