পাঁচ মাসে হাফেজ হলো ১০ বছরের তাসিন
সারাদেশ

পাঁচ মাসে হাফেজ ১০ বছরের তাসিন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে দশ বছরের তকি ওসমানি তাসিন। বলছিলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের বাবুল মাষ্টারের ছেলে এবং গোপালপুর দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২১জুলাই) আনুষ্ঠানিকভাবে কোরআন হিফজ শেষ করে সে। ওই দিন তাসিনের সমাপনী সবক শোনেন অত্র মাদরসার মোহতামিম হাফেজ জুবায়ের আহমেদ।

এ সময় অত্র মাদরাসার উপদেষ্টা হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিক, শিক্ষক হাফেজ আব্দুর সাত্তার হাজী, জয়নাল আবেদীন, সাংবাদিক নুর আলম, সাংবাদিক মাহদী হাসান, সাংবাদিক কামরান পারভেজ, ইভান সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে সোমবার (২৫ জুলাই) মাদ্রাসায় হাফেজ হওয়ার বিষয়টি মাদারিয়া ইমান আলী বাইতুল কোরআন মাদ্রাসার পরিচালক শেখ মাহাদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তাসিন তার সহপাঠীদের তাক লাগিয়ে মাত্র ৫ মাসের মধ্যে কোরআনের হাফেজ হয়েছে। এতে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ

হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিক বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ , সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর সাত্তারের অক্লান্ত পরিশ্রম ও তাসিনের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সে।

তকি উসমানি তাসিনের বাবা-মা ও মামা হাফেজ কারী ওমর ফারুক সহ অন্য স্বজনেরা আশা করেন, তাদের ছোট্ট তাসিন একসময় বড় আলেম হবে এবং দুনিয়াব্যাপী ইসলামের খেদমত করবে। নানা মাওলানা আব্দুল করিম তাসিনের সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা