সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুয়া খেলতে গিয়ে নিঃস্ব হয়ে টাকা জোগারের নেশায় স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে জেঠী শাশুড়ি ঈশ্বরী বালা ত্রিপুরাকে (৫৫) হত্যা করে নির্জন পাহাড়ে লুকিয়ে রাখা হত্যাকারী জামাতা বিবেকানন্দ ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার

শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, দীর্ঘদিন জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলো বিবেকানন্দ ত্রিপুরা। একদিকে জুয়ার নেশা অন্যদিকে ঋনের বোঝা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে এ অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। গত ১১ মে সন্ধ্যায় দ্রোন চার্য ত্রিপুরার স্ত্রী ঈশ্বরী বালা ত্রিপুরা পাশের বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে নিখোঁজ হন। পরে কলা বিল পাড়ার সেগুন বাগান এলাকা থেকে তার হাত, পা বাধা ও অর্ধ-পচন মৃতদেহ উদ্ধার করা হয়। ১৫ মে ভিকটিমের স্বামী দ্রোন চার্য ত্রিপুরা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : খাল থেকে ২ জেলের লাশ উদ্ধার

পুলিশের তদন্তে জানা যায়, ঈশ্বরী বালা ত্রিপুরা মোবাইল চার্জ দিয়ে বাড়ি ফেরার পথে জামাতা বিবেকানন্দ ত্রিপুরার সাথে দেখা হয়। এ সময় শাশুড়ি ঈশ্বরী বালা ত্রিপুরা গলায় স্বর্ণের চেইন ও কানের দুল দেখতে পেয়ে স্বর্ণের জিনিসগুলো ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। জামাতা বিবেকানন্দ ত্রিপুরার সাথে কথা বলতে বলতে একটা নির্জন স্থানে গেলে এ সুযোগকে কাজে লাগিয়ে ঈশ্বরী বালা ত্রিপুরার স্বর্ণের জিনিসগুলো জোর জবরদস্তী করে ছিনিয়ে নেয়, ঘটনা জানাজানি হয়ে যাবে এটা ভেবে তাকে হত্যা করা হয়।

খাগড়াছড়ি বাজারে একটি স্বর্ণালংকারের দোকানে ১২ মে হত্যাকারী বিবেকানন্দ ত্রিপুরার ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার গুলো নিজ স্ত্রীর বলে
বন্ধক রাখেন। টাকা হাতে পেয়ে পানছড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। স্বর্ণালংকারগুলো হত্যাকারীর স্বীকারোক্তিতে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : দিঘিতে মিলল ১ মণ কোরাল

মামলা দায়ের করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন ও হত্যাকারীকে গ্রেফতার ও সে সাথে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরী বালা ত্রিপুরার স্বামী দ্রোন চার্য ত্রিপুরা। অতি-শীঘ্রই ন্যক্কারজনক এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা