সংগৃহীত
সারাদেশ

খাল থেকে ২ জেলের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল থেকে ২ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টায় উপজেলার মনুপাড়ার ১টি খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

নিহত ২জন হলেন খুরুশকুল এলাকার আব্দুল খালেক ও ইয়াছিন আরাফাত।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজন সিদ্দিকী ঝানান, শুক্রবার সকালে স্থানীয়রা পরিত্যক্ত একটি খালের পাশে ২টি মরদেহ দেখতে পেয়ে আমাকে জানালে আমি পুলিশকে অবহিত করি। নিহত দু’জনই পেশায় জেলে ছিলেন। ২দিন আগে তারা সাগর থেকে মাছ শিকার করে আসেন। এরপর কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটি এখন নিশ্চিত হয়নি। পুলিশ লাশ ময়নাতদন্তের পরে বলতে পারবে।

আরও পড়ুন: বাস উল্টে নিহত ৫,আহত ১৫

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পরিত্যক্ত ১টি খাল থেকে ২ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ এখনো ঐ ঘটনাস্থলেই আছেন। এই বিষয়টি তদন্ত করার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা