সারাদেশ

তৃণমূল সাংবাদিক সোসাইটির আহ্বায়ক কমিটিতে ঠাকুরগাঁওয়ের সাংবাদিক বিপ্লব

ঠাকুরগাঁও প্রতিনিধি: তৃণমূল সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে গঠিত ‘তৃণমূল সাংবাদিক সোসাইটি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: প্রশ্নফাঁস, মাউশির কর্মকর্তা গ্রেফতার

২২ জুলাই মাহবুবুল আম্বিয়াকে আহবায়ক ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন (ভোলা), আবুল কালাম (ঢাকা), মোঃ ইয়াসিন (সাভার), ইউসুফ আকন্দ মজিবর (ময়মনসিংহ), মোঃ সাইফুল ইসলাম, (ঢাকা), মোঃ মানিক মিয়া(মুন্সিগঞ্জ), মোঃ ফারুক হোসেন (শরীয়তপুর), মোঃ আমিরুল ইসলাম শান্ত (রাজশাহী), বদরুল ইসলাম বিপ্লব (রংপুর), শান্তিময় চাকমা (রাংগামাটি), বেলাল তালুকদার (মৌলভীবাজার)।

আরও পড়ুন: বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ইলনের

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সোহাগ হাওলাদার, তপু ঘোষাল, আরিফুর রহমান, রোকসানা আক্তার পিংকি প্রমুখ। কমিটির নেতৃবৃন্দের বিস্তর পর্যালোচনার মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি একটি বিশেষ সভায় ১১ জন সদস্য তৃণমূল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করেন।

আরও পড়ুন: প্রশ্নফাঁস, মাউশির কর্মকর্তা গ্রেফতার

এ সময় সংগঠনের নব নির্বাচিত আহবায়ক মাহবুবুল আম্বিয়া বলেন, তৃণমূল সাংবাদিকের ন্যায় সঙ্গত দাবি আদায়ই আমাদের লক্ষ্য। তৃণমূল সাংবাদিক সোসাইটি সাংবাদিক সমাজের প্রাণের সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সাংবাদিকদের বিশেষ করে সারাদেশের তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে সবসময় সোচ্চায় থাকবে এই সংগঠন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা