সংগৃহীত ছবি
খেলা

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ডিপিএলকে। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: ইউসিএলের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বি

আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেই তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন।

এ ছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে। আসন্ন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে।

এদিন দলবদল করেছেন জাতীয় দলের আরও কয়েকজন সাবেক-বর্তমান ক্রিকেটার। নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, লিটন দাস, সাদমান ইসলাম এবং ইমরুল কায়েসদের নাম রয়েছে এই দলবদলে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা