প্রতীকী ছবি
সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মনির হোসেন মনির নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিএনপির ফাঁদে দেশবাসী পা দেবে না

বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের ছালামত উল্যার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মনির হোসেন ওই গ্রামের ছালামত উল্যাহ বাড়ির ব্যবসায়ী আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সকালের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক সময় তাদের অগোচরে শিশুটি ঘরের পাশে থাকা পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশু মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: লন্ডনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর খবর শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা