সারাদেশ

ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

ইমরান আল মাহমুদ, উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

আরও পড়ুন: তেহরানে পুতিন-এরদোয়ান

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে ক্যাম্প-১০ এ অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবাসহ ক্যাম্প-৮ ইস্টের বি-৬০ ব্লকের মোহাম্মদ এরশাদকে (১৯) গ্রেফতার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১০ এ রাস্তার ওপর স্বেচ্ছায় পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে অভিযান চালিয়ে মোহাম্মদ এরশাদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা