উখিয়ায় ৫শ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
সারাদেশ

উখিয়ায় ৫শ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় ৫শ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদী।

আরও পড়ুন : মেট্রোরেল চালু হবে ১৬ ডিসেম্বর

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে কুতুপালং উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে দুবাই রেড ক্রিসেন্ট ফান্ডের অর্থায়নে ও বাংলাদেশ এডুকেশন টেকনিক্যাল সোসাইটির বাস্তবায়নে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদী ও তার সাথে থাকা ৩ জন সফর সঙ্গীর উপস্থিতিতে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তাজ উদ্দীন,রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, বাংলাদেশ এডুকেশন টেকনিক্যাল সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার,রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ প্রমুখ।

আরও পড়ুন : মিতব্যয়ী হওয়ার আহ্বান

প্রসঙ্গত, বাংলাদেশ এডুকেশন টেকনিক্যাল সোসাইটির মাধ্যমে উখিয়ার ৫ টি ইউনিয়নের জন্য ২হাজার ৪শ ৪০পরিবারের জন্য ত্রাণ বরাদ্দ করা হয়। তৎমধ্যো ৫শ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। বাকী ১হাজার ৯শ ৪০পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে ৫টি ইউনিয়ন চেয়ারম্যানকে সরকারী আশ্রয়ন প্রকল্পে বিতরণ কাজে সম্পৃক্ত করা হবে বলে জানা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা