সারাদেশ

অগ্নিকান্ডে ২৮টি ঘর ভস্মিভূত

ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মন্ডলাদাম গ্রামে অগ্নিকান্ডে ৯টি পরিবারের ২৮টি বাড়িঘর ভস্মিভূত হয়েছে ।বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

দুপুরে রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম (স্কুলপাড়া) গ্রামের ফইজুল ইসলামের রান্নাঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।নিমিষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ফয়জুল ইসলাম, সোলেমান আলী, রুহুল আমিন, মোবারক, মোশারুল ও সাত্তার সহ ৯টি পরিবারের বাড়িঘর পুড়ে ভস্মিখুত হয়।অগ্নিকাণ্ডে ৯ টি পরিবারের নগদ টাকা,ধান চাল কাপড় চোপড় বাসন কোসন সবই ভস্মিভূত হয়েছে।এছাড়াও ফয়জুলের নগদ ৪ লক্ষ টাকা এবং স্বর্ণলংকার পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের দুইটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ফয়জুল ইসলাম ও মোশারুল জানান, আমার সবাই শেষ হয়ে গেছি।আগুনে পরনের কাপড় ছাড়া আমাদের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা