কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৭
সারাদেশ

কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৭

গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে চার কিশোর গ্যাংয়ের সদস্য ও দুই মাদক কারবারি এবং একজন সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলো, কিশোর গ্যাং সদস্য মো.সাকিব(১৯) আব্দুল মারুফ (১৮) শাখাওয়াত হোসেন ওরফে রকি (২৪) সাইফুল ইসলাম ওরফে শাকিব(২৪), মাদক কারবারি মো.জাকের হোসেন (২৬) দেলোয়ার হোসেন (৪২) ও সাজাপ্রাপ্ত জাহেদ হাসান (৩৭)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার সদর, বেগমগঞ্জ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সন্ধ্যার সময় অন্ধকার নির্জন স্থানে অস্বাভাবিক ঘোরাফেরারত অবস্থায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে গ্রেফতার করে। বেগমগঞ্জ উপজেলায় রাত্রীকালীন স্কুল কমপাউন্ডের ভিতর অস্বাভাবিক আড্ডারত অবস্থায় ২জন কিশোর গ্যাং দলের সদস্যকে গ্রেফতার করা হয়। সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বাজার থেকে ৪৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায়া ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ ৫৩হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি জাহেদ হাসান কে ঢাকা থেকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: আর্জেন্টিনার বড় জয়

এসপি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের বুধবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা