ভুমিহীন পরিবারের মাঝে গৃহ প্রদান উপলক্ষে প্রেসব্রিফিং
সারাদেশ
মুজিব বর্ষ

ভুমিহীন পরিবারের মাঝে গৃহ প্রদান উপলক্ষে প্রেসব্রিফিং

বিভাষ দত্ত, ফরিদপুর শহর প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিং জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মেট্রোরেল চালু হবে ১৬ ডিসেম্বর

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এতে মূল বক্তব্য পাঠ করেন অতিরক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসাম্মৎ তসলিমা আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, ডিডি এলজির আসলাম মোল্ল,া ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেসব্রিফিং এ জানানো হয় আগামী একুশে জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২শত ২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করার কর্মসূচি শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন : তেহরানে পুতিন-এরদোয়ান

এরই অংশ হিসেবে ফরিদপুর জেলার নয়টি উপজেলায় ৪৫৩ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কবুলিয়ত জমির খতিয়ান গৃহপ্রদানেরসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

একুশে জুলাই জেলায় মোট ৪৫৩ টি গৃহ প্রদান করা হবে এর মধ্যে আলফাডাঙ্গা ৩৮ নগরকান্দা ১০ বোয়ালমারী ৪, ফরিদপুর সদর ১০০, সালথা ৯,৮ মধুখালী ৪০, ভাঙ্গা ১৬৩।

ফরিদপুর সদরের ১০০টি গৃহের মধ্যে খলিলপুর-২৫, চরকৃষ্ণনগর-০২, হাটগোবিন্দপুর-৪৪, চক ভবানীপুর-০৩, চতর-১৪, রায়কালি খাসকান্দি-১০ এবং তুলা গ্রামে ০২টি ঘর হস্তান্তর করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা