ঈশ্বরগঞ্জে ঘর পাচ্ছে আরও ৪০ পরিবার
সারাদেশ
মুজিব শতবর্ষ

ঈশ্বরগঞ্জে ঘর পাচ্ছে আরও ৪০ পরিবার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির উপকারভোগীদের মধ্যে জমি ও গৃহ প্রদানে তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) ঘর পাচ্ছে আরও ৪০টি পরিবার।

আরও পড়ুন : সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১০ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। ইউএনওর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও বিভিন্ন পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিক বৃন্দ।

জানা যায়, আগামী বৃহস্পতিবার (২০ জুলাই) ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর নিকট ঘরগুলো হস্তান্তর করা হবে। এর আগে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত ৩৬৩টি পরিবারকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন হিসেবে চিহ্নিত করা হয়। এরই মধ্যে প্রথম পর্যায়ে ৫০ টি, দ্বিতীয় পর্যায়ে ৯০টি এবং তৃতীয় পর্যায়ের (১ম ধাপে) ৪৬টি ঘর নির্মাণের মাধ্যমে ১৮৬টি ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

আরও পড়ুন : মিতব্যয়ী হওয়ার আহ্বান

এদিকে তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) ঘরগুলো হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের সঞ্চাপুর মৌজায় ক্রয়কৃত ৭০ শতক জমিতে ৩৫টি এবং রাজিবপুর ইউনিয়নের ভাটিরচরনওপাড়া মৌজায় ক্রয়কৃত ১০ শতক জমিতে ৫টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : তেহরানে পুতিন-এরদোয়ান

তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন,যথাযথ ডিজাইন অনুসরণ করে ও মানসম্মত উপকরণ দিয়ে তৃতীয় পর্যায়ের (২য়) ধাপের ঘর গুলো নির্মাণ করা হয়েছে। এবার ঘর পাচ্ছেন আরও ৪০ টি পরিবার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা