জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
সারাদেশ
তারেক রহমানকে নিয়ে কটুক্তি

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শওকত জামান, জামালপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগনেতা মান্নাফির ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন : মেট্রোরেল চালু হবে ১৬ ডিসেম্বর

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

আরও পড়ুন : মিতব্যয়ী হওয়ার আহ্বান

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।

বক্তারা তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতা মান্নাফির ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা