সারাদেশ

প্রতিবন্ধীর স্ত্রীকে ভাগিয়ে নিল মেম্বার

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরের এক ইউপি মেম্বার প্রতিবন্ধীর স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।

আরও পড়ুন: লাইট-এসি বন্ধ রেখে সংসদীয় কমিটির বৈঠক

অভিযোগে ভুক্তভোগী মিল্টন জানান, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রসাদ মন্ডল আমার স্ত্রী (দুই সন্তানের জননী) দিপ্তী মন্ডলকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ২ মাস আগে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন। আমি এখন ৪ ও ১১ বছরের দুই কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

আমার সন্তানদের কথা বিবেচনা করে আমি আমার স্ত্রীকে এখনও ফিরিয়ে নিতে সম্মত আছি। এ বিষয় নিয়ে প্রসাদ মন্ডলের সাথে কথা বললে তিনি আমাকে হুমকি দেন এবং বলেন তোর বউ নিয়েছি এখন মেয়ে দুটিকেও নিয়ে যাবো।

আরও পড়ুন: তেহরানে পুতিন-এরদোয়ান

মিল্টন আরও বলেন মেম্বার আমাকে হুমকি দিয়ে জানিয়েছে আমার দোকানের সমস্ত মালামাল তার টাকায় কেনা। তার টাকা ফেরৎ দিতে হবে অথবা দোকান লিখে দিতে হবে। প্রসাদ মেম্বার গভীর রাতে আমাকে দোকান থেকে ডেকে তুলে বিভিন্ন রকম হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। আমি অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী হওয়ায় আমার কথার কেউ গুরুত্ব দেয় না।

জানা গেছে, ইউপি নির্বাচনের সময় প্রসাদ মন্ডেলর সাথে মিল্টনের গভীর সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের সূত্র ধরেই মেম্বার তার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। নির্বাচনের সময় ভোট চাওয়ার সুযোগে দিপ্তি মন্ডলের সাথে তার এই সম্পর্ক তৈরি হয়।

আরও পড়ুন: মেট্রোরেল চালু হবে ১৬ ডিসেম্বর

অভিযুক্ত মেম্বার প্রসাদ মন্ডল জানান, মিল্টন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরেই আমি বিয়ে করেছি। সে এখন তার স্ত্রী না। স্ত্রী দাবি করলে আমি মিল্টনের নামে মামলা করব।

কদমবাড়ী ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, প্রসাদ মন্ডল খারাপ প্রকৃতির লোক। সে এলাকার খারাপ লোকদের নিয়ে মাদকের কারবার করে। প্রতিবন্ধী মিল্টনের স্ত্রীকে নিয়ে বিয়ে করেছে। এটি সমাজের একটি ঘৃন্যতম কাজ করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা