সারাদেশ

প্রবাসীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে এক ওমান প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ওমান প্রবাসী কামাল উদ্দিন উপজেরার চরওয়াপদা ৬ নম্বর ওয়ার্ড চরকাজী মোখলেছ গ্রামের ওবায়দুল হক ওদু মিয়ার ছেলে।

আরও পড়ুন: প্রতিবন্ধীর স্ত্রীকে ভাগিয়ে নিল মেম্বার

বুধবার (২০ জুলাই) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মাইন উদ্দিন (৩৬) উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সফি উল্যার ছেলে।

এর আগে, গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী মদিনা ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে একই দিন সন্ধ্যার দিকে আসামিকে চরজব্বার থানায় আনা হয়।

আরও পড়ুন: ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, পূর্ব শক্রতার জের ধরে ২০২১ সালের ৯ জুন বিকেলে উপজেলার মালেকের দোকান এলাকায় একই এলাকার মৃত সফি উল্যার ছেলে মাঈন উদ্দিন, রফিক, ইসমাইল, রুহুল আমিনের ছেলে আবুল কালামসহ হামলাকারীরা কামালকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন কামালকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কামাল মারা যায়। এ ঘটনায় নিহত কামালের ভাই বেলাল বাদী হয়ে চরজব্বার থানায় মাইন উদ্দিনসহ ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা