সারাদেশ

প্রকাশ্যে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়িপেটা

নোয়াখালী প্রতিনিধি: জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে নোয়াখালীর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর রবকে (৪৭) প্রকাশ্যে হাতুড়িপেটা করেছে চাঁদাবাজি ও চুরি মামলায় হাজত খাটা আসামিরা। পরে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।

আরও পড়ুন: হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

শুক্রবার (৩ জুন) দুপুর পৌনে ২টার দিকে নোয়াখালী পৌরসভার রশিদ কলোনির রিফাত ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। চাঁদাবাজি ও চুরি মামলা করার বিরোধের জের ধরে এ হামলা হয় বলে মন্তব্য করেন ভুক্তভোগী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

হামলার শিকার আবদুর রব বলেন, চলতি বছরের শুরুতে নোয়াখালীে পৌরসভার রশিদ কলোনি এলাকায় তিনি একটি বাসা নির্মাণের কাজ শুরু করেন। বাসার কাজ শুরু করলে স্থানীয় ফজলে এলাহী ওরফে এলমান ও মৃত সুলতান আহমদের ছেলে বাবু আমার থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে। চাঁদা না পেয়ে তারা আমার বেশ কিছু নির্মাণসামগ্রী চুরি করে। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় তাদেরকে আসামি করে আমি একটি চাঁদাবাজি ও চুরির মামলা করলে পুলিশ ফজলে এলাহীকে গ্রেফতার করে।

আরও পড়ুন: সব লক্ষ্য অর্জনের আগে থামবে না রাশিয়া

তিনি অভিযোগ করে আরও বলেন, কয়েক দিন আগে এলাহী জামিনে ছাড়া পেয়ে নানাভাবে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে ছেলেকে সঙ্গে করে বাসায় ফিরছিলাম। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন যুবক আমার পথরোধ করে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আমি হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে আমার দুই হাত গুরুত্বর রক্তাক্ত জখম হয়। হাতুড়ি দিয়ে পেটানোয় দুই হাতে কালশিরা ও রক্তাক্ত হয়ে গেছে। একপর্যায়ে মুসল্লিরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে সুধারাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিক্ষা কর্মকর্তার মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। অভিযুক্ত আসামিরা ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ-প্রযুক্তি হস্তান্তরের আহ্বান

পরিদর্শক তদন্ত আরও জানায়, শিক্ষা কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত পেলে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা