সারাদেশ

উখিয়ায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ইমরান আল মাহমুদ, উখিয়া: কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা। গ্রেফতার মাদককারবারি হলদিয়া পালং ৭নং ওয়ার্ড পশ্চিম বড়বিলের মোজাহের মিয়ার ছেলে ছব্বির আহমদ(৪৫)।

শুক্রবার (৩ জুন) এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজারে মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত ছব্বিরকে জিজ্ঞাসাবাদ করে ১লাখ ৬০হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় রেজুপাড়ার বেলাল আহমদের ছেলে নুরুল ইসলাম প্রকাশ মুনিয়া র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা