সারাদেশ

গৌরীপুরে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে তুচ্ছ বিষয়ে দুই গ্রামের মানুষের মাঝে সংঘর্ষের ঘটনায় স্থানীয় আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা মোড়ে বৃহস্পতিবার (২ জুন) রাতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম এ ইউনিয়নের খান্দার গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

এ সংঘর্ষে খান্দার গ্রামের শাহজাহান কবির ও সেলিম নামে দুই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংঘর্ষের পর গুরুতর আহত আবুল কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে এ মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্দ জনতা সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গাগলা গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।

এছাড়া অচিন্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়। পরদিন শুক্রবার সকাল ১১টায় শাহগঞ্জ বাজারে এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় শাহগঞ্জ-গৌরীপুর সড়ক অবরোধ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ঘটনার বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহগঞ্জ বাজার গাগলা মোড়ের আসবাবপত্র নির্মাতা শফিকুল ইসলামের দোকানে আসেন আবুল কালাম। সেখানে খাট বানানোর মজুরির টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে খান্দার ও গাগলা এই দুই গ্রামের মানুষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি এ সংঘর্ষে খান্দার গ্রামের আবুল কালাম, শাহজাহান কবির ও সেলিম গুরুতর আহত হন। আহত আবুল কালাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতে মারা যান।

প্র্যক্ষদর্শীরা আরও জানান, গাগলা ও খান্দার গ্রামবাসীর মাঝে প্রায় ঘণ্টাব্যাপি ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে ঘটনায় শাহগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বাজারে আসা লোকজন দিগবেদিক ছোটাছুটি করে পালিয়ে যান এবং ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্থ হয়ে দোকানপাট বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান সাংবাদিকদের জানান- ‘আমার বাড়ি গাগলা গ্রামে। এ কারনে বিক্ষুব্দ জনতা ইউপি কার্যালয়ে ভাংচুর করে থাকতে পারে।’ গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম সাংবাদিকদের জানান- এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা