ছবি: সংগৃহীত
সারাদেশ

সাংবাদিককে জেল দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরে জেলার নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়ায় ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আরও পড়ুন: অভিযোগ করেও প্রতিকার পাননি মেয়র প্রার্থী

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তি, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গে দায়ের নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন: মনপুরায় চেয়ারম্যান পদে হাড্ডা-হাড্ডি লড়াই

বিক্ষোভ মিছিল শেষে ধানমহালস্থ কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সভাপতি ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার।

এ সময় বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের সদস্য আরিফ আহমেদ, ওবায়দুর রহমান, গৌরীপুর বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, প্রচার ও দফতর সম্পাদক সুমন এস, অর্থ সম্পাদক শামীম আলভী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন সরকার, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা