ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট আজ

শুক্রবার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেল রানা সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। আহতরা হলেন- অপর ২ মোটরসাইকেল আরোহী একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ আলী ও মানিক হোসেনের ছেলে মেহেদী হাসান এবং অ্যাম্বুলেন্সের ৪ যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন বলেন, এ দুর্ঘটনায় হাসপাতালে আসার আগে একজন মারা যান। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন: মর্টার শেলের শব্দে টেকনাফ সীমান্তে আতঙ্ক

স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, অ্যাম্বুলেন্সটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে মোটরসাইকেলে ৩ আরোহী ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অ্যাম্বুলেন্সের চাকা পামচার হয়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

অসুস্থ রোগী শচীন চন্দ্র রায়ের মেয়ে চামেলী চন্দ্র বলেন, বাবা সকালে ব্রেইন স্ট্রোক করেছে। তারপর আমরা হাসপাতালে নিয়ে আসি। এখান থেকে দিনাজপুর রেফার্ড করে। যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ২ জন বাদে সবারে অবস্থা খারাপ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সদস্যরা যান। একজন মারা গেছেন। ৭ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা