সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

আরও পড়ুন: অচেতন হয়ে হাসপাতালে ৭ জন

শনিবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত কয়েক মাস ধরেই নতুন কাঠামোতে বেতন নির্ধারণ ও মাসের প্রথম সপ্তাহে বেতনের দাবি জানিয়ে আসছেন শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিয়ে তাদের শুধু আশ্বাস দিয়ে আসছিল। শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে নতুন কাঠামোতে বেতন নির্ধারণের দাবিতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তী সময়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ ৬টা ৩৫ মিনিটে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা আবারও জড়ো হয়ে সাড়ে ৭টার দিকে লাঠিসোঠা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। কয়েকটি গাড়িতে ইট ছুঁড়ে মারলে পুলিশ আন্দোলতরত শ্রমিকদের ধাওয়া করে। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়লে পুলিশ টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা