সংগৃহীত ছবি
সারাদেশ

কুমিল্লায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ২ 

জেলা প্রতিনিধি: কুমিল্লা উপনির্বাচনে ভোটগ্রহণকালে ২ পক্ষের সংঘর্ষে ২জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ২জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে ঘোড়া প্রতীকের সমর্থক এবং বাস প্রতীকের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সুমন নামের এক ছাত্রলীগ নেতা কোমর থেকে পিস্তল বের করে গুলি করলে তুহিন হোসেন এবং জহির আহমেদ নামের ঘোড়া প্রতীকের দুই সমর্থকের পায়ে গুলি লাগে। পরে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। গুলিবিদ্ধ ঘোড়া প্রতীকের দুই সমর্থককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অন্য সমর্থকরা।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল জানান, গোলাগুলির ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ছিল। আমি তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। পুলিশের স্ট্রাইকিং ফোর্স এলে উভয় পক্ষ পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা