সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে নিখোঁজ সাইফুলের সন্ধান চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ মো. সাইফুল ইসলাম লিখনের সন্ধান ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার দাবিতে মানববন্ধন হয়েছে স্বজনরা।

আরও পড়ুন: অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে কামারখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা, নিখোঁজ সাইফুল ইসলামের সন্ধান পেতে পুলিশ প্রশাসন সহ আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে সাইফুল ইসলাম লিখনের ভাই বাবু হাওলাদার বলেন, আমার ভাই লিখন গত ৬ ফেব্রুয়ারি সকালে ঢাকার ওয়ারীর বাসা থেকে মুন্সীগঞ্জ সদরে বন্ধুর বাড়িতে দেখা করতে আসে। আসার সময় ভাই সদরের ইসলামপুর এলাকায় বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের সাথে দেখা করবে বলে আসে। পরে রাত ১১ টার দিকে আমার ভাইকে তার মোবাইল নম্বরে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করে না পেয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নিখোঁজ সাইফুল ইসলামের বাবা মো. দুলাল হাওলাদার, আমেনা আক্তার মিতু, মিঠু হাওলাদার, ইকবাল হালদার, অপু হালদার, রাসেল হালদার, সুমন হাওলাদার, ফাতেমা বেগম, শহিদ হাওলাদার ও রাজিব হাওলাদারসহ আরো অনেকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা