সারাদেশ

ভাসানচরে এক দালালসহ ৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ৪ রোহিঙ্গা এক দালালসহ আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

আটক রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণের ৮৫নং ক্লাস্টারের নুরুল আলমের ছেলে ইলিয়াস (২৬), ৬৪নং ক্লাস্টারের আমান উল্যার ছেলে হাফিজ উল্যা (২২), ৫৯ ক্লাস্টারের মো. হাছানের ছেলে ইলিয়াছ (২৭), ৭৩নং ক্লাস্টারের অলি মোল্লার ছেলে আবু রায়হান (২১) এবং ৮৬নং ক্লাস্টারের নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) এবং আটকৃ দালাল মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২৮)।

শুক্রবার (৩ জুন) সকালে আটককৃত দালালকে মানব প্রাচার আইনে ভাসানচর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। আটক রোহিঙ্গাদের দুপুর ২টার দিকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে প্রেরত পাঠানো হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে স্থানীয়রা তাদের আটক করে। পরে আটককৃত দালালসহ রোহিঙ্গা যুবকদের পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানায় টাকার বিনিময়ে দালাল জসিমের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে সুবর্ণচর আসে। ভাসানচর থেকে সুবর্ণচরের বোয়ালখালি ঘাট পরে সেখান থেকে তাদের সীতাকুন্ড নামিয়ে দেওয়ার কথা ছিলো।

ওসি আরও জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকায় ঘুরাঘুরি করে কয়েকজন যুবক। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। এসময় তাদের সাথে থাকা দালাল জসিম উদ্দিনকে আটক করা হয়। রাতে ছনখোলা পুলিশ ক্যাম্পের মাধ্যমে তাদের চরজব্বার থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা