সারাদেশ

ঈসা নবী দাবি 

সান নিউজ ডেস্ক: সন্দীপ রিছিল (৪০) ময়মনসিংহের হালুয়াঘাটে নিজেকে হয়রত ঈসা (আ.) দাবি করে ও ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২ মে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

এর আগে বুধবার (১ মে) রাতে উপজেলার জুগলী ইউনিয়নের জয়রামকুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মাগেরসবাড়ী কাচারীপাড়া গ্রামের শিন্তারাম চিংয়ের ছেলে। ছোটবেলা থেকেই তিনি হালুয়াঘাটে নিজের খালার বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, শরীরে ইসলামি বেশভুষা থাকলেও তার ঘরে রয়েছে খ্রিষ্টধর্মীয় বিভিন্ন ধরনের ছবি। তিনি এই ধর্মেরই অনুসারী ছিলেন। পরে ২০২১ সালে ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদরাসা থেকে ইসলাম গ্রহণ করেন তিনি। সম্প্রতি তিনি তার নিজস্ব ধর্ম প্রচার শুরু করেছেন এবং বেশ কিছু অনুসারীও তৈরি করে ফেলেছেন।

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় জয়রামকুড়া গ্রামের আলাল উদ্দিন নামে এক ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তিনি নিজেকে ঈসা নবী দাবি করে প্রতারণার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা