সারাদেশ

৪ ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শর্ত ভঙ্গ করে ধান চাল মজুদ করায় এবং অতিরিক্ত দামে বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: বদলে গেল তুরস্কের নাম

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে আকচা এলাকার মাছরাঙা অটো রাইস মিল ও এস অটো রাইস মিল এবং ভাউলার হাট মোড়ের ম্যানিলা রাইস মিলে অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান জরিমান করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুল ইসলাম, জেলা খাদ্য পরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

অভিযান পরিচালনাকালে মাছরাঙা অটো রাইস মিলের মালিক শর্ত ভঙ্গ করে ধান চাল মজুদের হিসাব সংরক্ষণ না করায় তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এসএ অটো রাইস মিলে পুরাতন আমন চাল এখনও গুদামে মজুদ রাখায় মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও রোড ভাউলার হাট এলাকায় ম্যানিলা হাসকিং মিলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, চালের বাজার নিয়ন্ত্রণে আনতে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় বন্ধে এ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ মজুদ কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা