সারাদেশ

অঙ্কন দত্ত পরিবারের পাশে মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: অঙ্কন দও হত্যা মুন্সীগঞ্জের মেধাবী শিক্ষার্থী অঙ্কন দত্ত হত্যার রহস্য আইনশৃঙ্খলা বাহিনী উদঘাটন করতে এখনো পারেনি। অঙ্কন শহরের কে. কে. গভঃ ইনস্টিটিউশনের ছাত্র ছিল।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

এ বছরের এসএসসি পরীক্ষার্থী অঙ্কন দত্ত ছুরিকাহত হওয়ার এক মাস ১৩ দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে মারা যায়। ছুরিকাহত হওয়ার পর থেকে পুলিশের কোনো ভূমিকা ছিলো না। অঙ্কন দত্ত কে কে গভঃ ইনষ্টিটিউশনের মেধাবী ছাত্র এবং ফাস্ট বয় ছিলো। মৃত্যুর পর স্কুলের কোনো শিক্ষক তাদের সান্ত্বনা দিতে বাসায় যায়নি এবং হত্যাকারীদের চিহ্নিত করেনি পুলিশ।

মামলার কোনো অগ্রগতিও নেই। এই অবস্থায় পিবিআইয়ে মামলাটি হস্তান্তরের দাবি জানিয়েছেন নিহত অঙ্কন দত্তের বাবা নির্মল দত্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল নিহত অঙ্কন দত্তের বাসায় গেলে অঙ্কনের বাবা নির্মল দত্ত এসব অভিযোগ করেন।

আরও পড়ুন: সুখবর দিলেন রণবীর-আলিয়া

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির আহবায়ক আরিফ-উল- ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মোজাম্মেল হোসেন সজল, জাহাঙ্গীর আলম ঢালী, সোনিয়া হাবিব লাবনী, আরিফ মোড়ল, সাইফুল ইসলাম সোহাগ, মামুনুর রশীদ খোকা প্রমুখ।

এদিকে, হত্যাকারীদের সনাক্তের দাবিতে জেলা শহরের কয়েক দিন যাবৎ শহরের কলেজে, হাইস্কুলের শিক্ষার্থীরা করছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তাদের একটাই দাবি দূত হত্যাকারীদের চিহ্নিত করার। এতে জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা