ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সব লক্ষ্য অর্জনের আগে থামবে না রাশিয়া

সান নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের শততম দিনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ ঘোষণা দিয়ে বলেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, নিহত ৩

শুক্রবার (৩ জুন) দিমিত্রি পেসকভ বলেন, চলমান অভিযানের প্রধান লক্ষ্যগুলোর একটি হলো-ডোনেস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের জনগণের সুরক্ষা নিশ্চিত করা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউক্রেনের ডনবাসের দুটি অঞ্চল লুহানস্ক ও ডোনেস্ক। এখানে দীর্ঘদিন ধরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর নতুন করে হামলা শুরু করেছে রুশ বাহিনী। এতে ডনবাসের একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেসামরিক এলাকায় রাশিয়ান যোদ্ধারা নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে। প্রাণ হারাচ্ছেন অনেক ইউক্রেনীয়।

এদিকে ইউক্রেনে রুশ আক্রমণের ১০০তম দিনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখানে আছে, আমাদের দেশের জনগণ এখানে আছেন। আমরা ইতোমধ্যে ১০০ দিন ধরে ইউক্রেনকে রক্ষা করে আসছি। জয় আমাদের হবেই। গৌরব ইউক্রেনের।

আরও পড়ুন: পাকিস্তানে বাড়লো জ্বালানি তেলের দাম

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা