সারাদেশ

মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার

ইমরান আল মাহমুদ, উখিয়া: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা।

শুক্রবার (৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি'র সদস্যরা রহমতের বিলে মাদক পাচারের তথ্যে অবস্থান নেয়। এক পর্যায়ে রাত ৪টার দিকে মাদককারবারিরা সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে মাদককারবারিরা গ্রেফতার হওয়ার সম্ভাবনা বুঝতে পেরে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তাদের হাতে থাকা ব্যাগ ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানান তিনি।

৩৪ বিজিবি অধিনায়ক আরও জানায়,৩৪ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে অদ্যবধি পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৪ লাখ ৬৭ হাজার ১২ পিস ইয়াবা ও ১৪ কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য দুইশত চার কোটি টাকা বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা