সারাদেশ

কক্সবাজারে গান ও কবিতায় দুই বাংলার জয়গান

এম.এ আজিজ রাসেল: পর্যটন নগরী কক্সবাজারে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। শুক্রবার বেলা ১২টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় গান, কবিতা ও কথামালায় ধ্বনিত হয়েছে দুই বাংলার জয়গান। এতে ফুটে ওঠেছে ভারত ও বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য। তুলে ধরা হয়েছে নজরুল, রবীন্দ্রনাথ ও মহানায়ক বঙ্গবন্ধুর সফল জীবন গাঁথা।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতনামা বিশিষ্ট কবি ও সাহিত্যিক যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন ফিরোজ।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী। ভারত বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ‘৭১ এর রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন সময়ের পরিক্রমায় দিন-দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে।’

সভাপতির বক্তব্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক বলেন, 'সংস্কৃতি, ভাব ও মতের বিনিময়ের মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠে তা কোন কিছুর সাথে তুলনা করা যায় না। মানুষে মানুষে সুসম্পর্ক ও দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়ের বিকল্প নেই।'

মতবিনিময় সভায় ভারতের কবি সুবীর বড়ুয়া, সৈকত সেন, অস্বরীম, জ্যোতির্ময় রায়, সোবিকা ধর, অনিকেত মিনাল কান্তি ও অম্ভোরিশ ঘোষ এবং বাংলাদেশের বিশিষ্ট কবি আনিস মোহাম্মদ, আসাদুজ্জামান, শিশু সাহিত্যিক রহিম শাহ, নাদিরা খানম, কৌমুদি নারগিস, ফারুক ফারভিন, বহুমাত্রিক লেখক ও গবেষক কবি কামরুল হাসান ও নিলয় রফিক উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা