সারাদেশ

গলা কেটে মা ও দুই সন্তানকে হত্যা

সান নিউজ ডেস্ক: নরসিংদীতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে রোববার (২২ মে) সকাল আটটার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আর মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

আরও পড়ুন: ঘুষকাণ্ডে চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

নিহতরা হলেন, রহিমা বেগম (৩৫), তার ছেলে রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। তারা বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি এলাকায় থাকতেন।

পুলিশ বলছে, নিহত রহিমার স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রি। কাজের সুবাদে শনিবার গাজীপুরে যান তিনি। সকালে বাড়ি এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাহিমার স্বামী গিয়াস উদ্দিন বলেন, ‌‘জমিজমা ও গাছকাটা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ ছিল। এছাড়া কারও সঙ্গে কোনও বিরোধ নেই।’ এর জেরে রাতে তাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: আজীবন সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা