সারাদেশ

পাবজি খেলতে না দেয়ায় আত্মহত্যা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে মোবাইল ফোন দিয়ে পাবজি গেমস খেলতে না দেয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রী নুসরাত জাহান শান্তা (২১) আত্মহত্যা করেছে। শুক্রবার (২০ মে) মধ্যরাতে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ শনাক্ত

নুসরাত জাহান শান্তা উপজেলার সাতুরিয়া মিয়ারহাট এলাকায় মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।

নিহতের বাবা মো. নুরে-আলম হাওলাদার জানায়, তিন বছর আগে শান্তার সাথে আমিনের পারিবারিকভাবে বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেমস খেলে সময় কাটাতো। ঘটনার দিন শুক্রবার শান্তার মা রিনা বেগমের সাথে মোবাইল গেমস খেলা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে শান্তা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে ফেলে।

শান্তার পরিবার ঘটনা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শান্তার পাকস্থলী ওয়াস করে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাবা নুরে-আলম।

আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে ব্যবসায়ীকে হত্যা

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা