ছবি: প্রতীকী
সারাদেশ

ছেলের হাতে বাবা খুন! 

শওকত জামান, জামালপুর: জামালপুর শহরের রশিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছে বাবা আব্দুর রশিদ (৬৫)। আসামী গ্রেপ্তার কালে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে স্বজনেরা বলে জানিয়েছেন ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন।

নিহত আব্দুর রশিদ রশিদপুর গ্রামের মৃত মহেস শেখের ছেলে।

নিহতের ছেলে শিপন জানায়, মাদকের টাকার না পেয়ে প্রায়ই বাবাকে মারধর করতো রুকন। শনিবার (২০ মে) সকাল ৯ টায় তার মাদকাসক্ত ভাই রুকন বাবা আব্দুর রশিদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বিকৃতি জানালে তাকে বেদম মারধর করে। মারধরের একপর্যায়ে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো: দেলোয়ার হোসেন জানান, বিকাল সাড়ে ৩ টায় জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুকনকে গ্রেপ্তার করে থানায নেয়ার পথে রুকনের লোকজন পিকআপ ভ্যানে হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও রুকনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের বড় ছেলে শিপন বাদী হয়ে শনিবার সন্ধায় জামালপুর সদর থানায় রুকনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা