সারাদেশ

জমে উঠেছে মধু মাসের লিচুর বাজার 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): প্রকৃতিতে এখন জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। এ মাসেই আম, কাঁঠাল, লিচুসহ নানা জাতের ফল পাকতে শুরু করে। এসব পাকা ফলের মিষ্টি গন্ধ সহজেই মন কাড়ে। মধুমাস জ্যৈষ্ঠে আম-লিচুসহ নানা ধরনের সুস্বাদু ও রসালো ফলের গন্ধে ভরে যায় সারা দেশের বাজার। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাও তার ব্যতিক্রম নয়। উপজেলার বিভিন্ন বাজারে জমে উঠেছে গ্রীষ্মকালীন রসালো ফল লিচুর কেনাবেচা।

লাল টসটসে রসালো লিচু থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। গ্রীষ্মকালীন এই ফলের পশরা এখন উপজেলার ছোট-বড় বিভিন্ন হাট গুলোতে। বাড়ির ছোটদের অতি প্রিয় এই ফলটি চোখের সামনে পড়লে না কিনে পারেন না অনেকেই। একারণে বাজারে লিচুর চাহিদা থাকায় ব্যবসায়ীরা লিচু,আম ও কাঁঠাল বাজারে নিয়ে এসেছেন।

সরজমিনে দেখা যায়, উপজেলার পৌর বাজার, মাইজবাগ, উচাখিলা, আঠারবাড়ী ও সোহাগি বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে দেশি-বিদেশি লিচু। পাশাপাশি উঠতে শুরু করেছে ফলের রাজা আমও, পিছিয়ে নেই জাতীয় ফল কাঁঠালও।

গ্রাম-গঞ্জের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঈশ্বরগঞ্জ শহরে এবং স্থানীয় বাজারগুলোতে মাথায় করে ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে নিয়ে এসেছেন। মফস্বল এলাকা থেকে কেউ কেউ আবার গাছ চুক্তি পাইকারি দামে কিনে বাজারে বিক্রি করছেন। অনন্য স্বাদের লিচু এখন ঈশ্বরগঞ্জের প্রায় প্রতিটি বাজারেই। মিষ্টি আর বর্ণিল মনকাড়া দৃষ্টিনন্দন বিভিন্ন জাতের লিচু কিনতে আগ্রহী ক্রতেরাও।

বাজারে লিচু কিনতে আসা তৌহিদ বলেন, বাজারে মৌসুমি সুস্বাদু রসালো ফল লিচু পাওয়া যাচ্ছে। নতুন ফল এসেছে তাই ৫০টি ১২৫ টাকা দিয়ে কিনলাম। কয়েকটি লিচু খেয়ে দেখলাম খুব সুস্বাদু,মিষ্টি ও পরিপক্ব। শুধুমাত্র মৌসুমি ফলের স্বাদ নিতেই লিচু কেনা।

লিচু ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, আমরা এই লিচুগুলো ঈশ্বরগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে কিনে এনেছি। মৌসুমের শুরু হলেও বাজারে লিচুর দাম তুলনামূলকভাবে বেশি না। ১০০টি লিচু বিক্রি করছি ২৪০টি ২৫০ টাকায়।

এদিকে কয়েকটি লিচু বাগান পরিদর্শন করে দেখা গেছে,বাগান গুলোতে মৌ মৌ সুগন্ধে মাতাল করেছে মানুষদের। বিভিন্ন জাতের পাকা লিচু,আম,কাঁঠাল বাজারে আসতে শুরু করায় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ব্যস্ত হয়ে পড়েছেন।উপজেলার প্রায় প্রতিটি বাড়ির ভিটা, উঠান, আঙিনাতেও লিচুর গাছ লাগিয়ে থাকে লিচু প্রেমিকরা। এতে নিজেদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট লিচু অনেকেই বিক্রি করে বাজারে। যা ঈশ্বরগঞ্জের অর্থনীতিকে সমবৃদ্ধ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, এবছর উপজেলায় বিগত বছর গুলোর তুলনায় ভালো লিচুর আবাদ হয়েছে। কৃষি অফিসের নানা উদ্যোগের ফলে কৃষকদের মাঝে লিচু আবাদে আগ্রহ বাড়ছে। পাশাপাশি ফলন ও ভালো দাম পাওয়াতে কৃষকরা উৎসাহিত হয়ে উঠছেন লিচু চাষে। এখানে চায়না,বোম্বাইসহ মোজাফ্ফর জাতের লিচু হয়। এবার আকারে লিচু ছোট হলেও ফলন ভালো হয়েছে। উপজেলায় ছোট বড় মিলিয়ে ১৫টি বাগান রয়েছে।

এছাড়াও বসতবাড়িতেও ভালো লিচুর আবাদ হয়েছে। চাষকৃত মোট জমির ৪ হেক্টর। মোট ফলন ২২ মেট্রিক টন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্ত...

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদি...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জাপানের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা