সারাদেশ

বসতবাড়ি ফিরে পেতে বিধবা নারীর সংবাদ সম্মেলন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): দখল হওয়া বাড়ি ফিরে পেতে ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় বিধবা নারী। শনিবার (২১ মে) দুপুরে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ড শিবপুর গ্রামে মেয়ে জামাইয়ের বাড়িতে সংবাদ সম্মেলনে সাহিদা বেগম (৫৫) নামে ওই নারী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

সংবাদ সম্মেলনে সাহিদা বেগম বলেন, ২০১৯ সালে আমি শিবপুর মৌজায় ১০ শতক জমি কিনে একটি টিন শেড বাড়ি নির্মান করি। যে বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছিলাম। ওই বাড়িটি অন্যায় ভাবে গায়ের জোরে দখল করতে নানা মুখি ষড়যন্ত্রে লিপ্ত হয় আমার সতীন পুত্র শাহারিয়ার সিদ্দীকী রিপন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের জুন মাসে উক্ত শাহারিয়ার সিদ্দীকী গং আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে সেটি দখল করে নেয়। এরপর থেকেই আমি আমার মেয়ের বাড়িতে আশ্রয়ে আছি। আমি ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করলে রিপন সিদ্দীকি আমাকে বাঁধা দেয়, মারধোর করে, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সে কারনে প্রাণ ভঁয়ে আমি এখন আর ওই বাড়িতে যেতে পারি না।

এসব নিয়ে বিরোধের জের ধরে গত ২১ এপ্রিল তারা আমার মেয়ে লিজা আক্তারকে (৩০) লোহার রড দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। এ ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করায় শাহারিয়ার সিদ্দীকী রিপন আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে এখন আমি ও আমার মেয়ে এবং জামাইকে প্রাণে মেরে ফেলাসহ তাদের ঘরবাড়ি ভাংচুরের হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহারের জন্য ভঁয়ভীতি দেখাচ্ছে। এ কারনে আমার মেয়ে জামাই পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। শুধু তাই নয় আমিসহ আমার মেয়ে ও জামাই কে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে।

কান্না জড়িত কন্ঠে বিধবা নারী এই মিথ্যা মামলার সুষ্ঠ তদন্ত ও জবর দখল হওয়া বাড়ি ফিরে পেতে রাষ্ট্র ও সরকারের সহযোগীতা চায়। তিনি আরও বলেন, রিপন খুবই প্রভাবশালী। সে মাঝে মধ্যেই ভাড়া করা লোকজন এনে আমাকে ভঁয়ভীতি দেখিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলে এবং আমার মেয়ের পরিবারের উপর নির্যাতন চালায়।

থানা পুলিশের নাম ভাংঙ্গিয়ে রিপন বলে স্থানীয় পুলিশসহ সব জায়গায় আমার লোক রয়েছে। আমি এই শাহারিয়ার সিদ্দীকী রিপনের হাত থেকে বাঁচতে চাই। সংবাদ সম্মেলনে সাহিদা বেগমের মেয়ে লিজা আক্তার, জামাই দাউদ হোসেন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা