বাস, হানিফ পরিবহন
সারাদেশ

দিনাজপুরে বাস খাদে, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার চিরিরবন্দরে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

আজ শনিবার ( ১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের মোহনপুর ব্রিজের পূর্বপাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাজধানী ঢাকা থেকে দিনাজপুরমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোহনপুর ব্রিজের পূর্বপাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়।

স্থানীয়দের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা করে। এতে ভেতর থেকে নারীসহ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) এবং বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমুদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)।

এছাড়াও প্রায় ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন: জার্মান সফরে যাচ্ছেন আইজিপি

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা