ছবি: সংগৃহীত
সারাদেশ

হানিফ পরিবহন থেকে ফেনসিডিল উদ্ধার

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ লিমন মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৮) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রংপুর মহানগরীর কোতোয়ালী থানার মেডিক্যাল পূর্বগেট এলাকার আশরাফুল ইসলামের ছেলে লিমন মিয়া ও একই জেলার গংঙ্গাচড়া উপজেলার মরনেহা গ্রামের মৃত আহের উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল পৌনে ৬টার দিকে পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে লিমন মিয়ার কাছে থাকা স্কুল ব্যাগে থাকা ৭৮ বোতল ও রফিকুল ইসলামের ব্যাগে ৮০ বোতলসহ ১৫৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা