সারাদেশ

জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাই খলিল উদ্দীন ও তাঁর ছেলেদের হামলায় ছোট ভাই মতিউর রহমান খুন হয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইনসান আলী ও বড় ভাই খলিল উদ্দীন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকার মৃত জলিল মোল্লার দুই ছেলে মতিউর রহমান (৬২) এবং তার বড়ভাই খলিল উদ্দীন (৬৫) মধ্যে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে মামলাও প্রক্রিয়াধীন আছে। জমির এই বিবাদের জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে দুই ভাই তাঁদের ছেলেদের নিয়ে জমিতে আসে। উভয়ের মধ্যে প্রথমে তর্কবিতর্ক পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ছোট ভাই মতিউর রহমান এবং তাঁর একমাত্র ছেলে ইনসান আলীকে বড় ভাই খলিল ও তাঁর পাঁচ ছেলে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন মতিউর ও তাঁর ছেলে ইনসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, খলিল উদ্দীন ও মতিউর রহমান দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিস করেও কোনো সমাধান হয়নি। আদালতেও মামলা চলমান আছে। এরপরও শুক্রবার সকালে দুই ভাই নতুন করে সংঘর্ষে জড়িয়ে মতিউর রহমান মারা গেছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে সংঘর্ষে হাসুয়ার আঘাতে মতিউর রহমান নামে একজন নিহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা