সারাদেশ

মসজিদে বয়ান করলো ৯ ওসি

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে নোয়াখালী জেলার ৯টি উপজেলার মসজিদে এক যোগে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বয়ান করেন ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

শুক্রবার (১৩ আগস্ট) জুমার নামাজের সময় জেলার ৯টি উপজেলার বিভিন্ন মসজিদে এ বয়ান করেন তারা।

বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বড় মসজিদে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, করোনায়, কিশোর গ্যাং, মাদক, বাল্য বিবাহ রোধে সকলের দায়িত্ব পালন করা উচিত। এ সময় তিনি সকল অনাচার রোধে সর্ব স্তরের মানুষকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান এবং দায়িত্বহীনতার ভয়াবহতা সম্পর্কেও আলোচনা করেন।

অপরদিকে,সেনবাগের সেবারহাট জামে মসজিদে বিকাশ প্রতারণা, মোবাইল গেইমিং, সন্ত্রাস, কিশোর অপরাধ নিয়ে আলোচনা করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।

এছাড়াও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুর পাটোয়ারী হাট কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য রাখেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন। তিনি তুলে ধরেন, জঙ্গীবাদ, ফেসবুকে গুজব, ইভটিজিং সম্পর্কে।

এদিন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার কোম্পানীগঞ্জ থানা মসজিদে সন্ত্রাস,জঙ্গীবাদ,সামাজিক অবক্ষয় রোধে সকলের করণীয় সম্পর্কে আলোচনা করেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নিজ নিজ অবস্থানে থেকে সচেতন থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন তিনি। এছাড়াও এলাকায় কোনো ধরনের অপরাধ, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোনো অবৈধ কার্যকলাপ সংঘটিত হলে সরাসরি থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।

এ সময় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম,চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, কবিরহাট থানার উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব একই সময়ে নিজ থানা এলাকার মসজিদে সামাজিক জনসচেতনতা সৃষ্টির লক্ষে বয়ান করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা